স্বাধীনতা দিবসের আগেই দিল্লিতে বোমা বিস্ফোরণের হুমকি! লালকেল্লা ও বিমানবন্দরে চরম আতঙ্ক

স্বাধীনতা দিবসের আগেই দিল্লিতে বোমা বিস্ফোরণের হুমকি! লালকেল্লা ও বিমানবন্দরে চরম আতঙ্ক

স্বাধীনতা দিবসের মুখে রাজধানী দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে দিল্লি হাই কোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের বার্তা পাঠানো হয়। হুমকি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে ১৫ অগস্ট লালকেল্লাকে নিশানা করা হবে এবং এই হামলায় জড়িত ব্যক্তিরা খাকি পোশাকে থাকবে। ইমেলে ‘খলিস্তান’-এর নামও উঠে এসেছে। খবর পাওয়ামাত্রই দিল্লি হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল পুলিশকে বিষয়টি জানান। পরবর্তীতে বম্ব স্কোয়াড নিয়ে সমগ্র চত্বরে ব্যাপক তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছু মেলেনি।

সম্প্রতি দিল্লি থেকে ‘পাক সমর্থিত’ শাহজাদ ভট্টী মডিউলের অস্ত্রসহ নয়জন জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ, যাদের মূল ছক ছিল দিল্লির একটি বিখ্যাত মন্দির ও হরিয়ানার সেনাছাউনিতে হামলা চালানো। সেই ঘটনার পর থেকে সন্ত্রাসদমন শাখা যখন স্লিপার সেলগুলির সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে, ঠিক তখনই এই নতুন বিস্ফোরণের হুমকিতে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো দিল্লি জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে প্রশাসনিক ভবনগুলিতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি এখন হুমকি ইমেলটির উৎস খুঁজে বের করতে তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *