স্বাধীনতা দিবসের রাতে খড়্গপুরে চাঞ্চল্য! ৭টি গাড়িতে বিপুল মাংসসহ ধৃত ১৮, ল্যাব টেস্টের মুখে পুলিশ

স্বাধীনতা দিবসের রাতে খড়্গপুরে চাঞ্চল্য! ৭টি গাড়িতে বিপুল মাংসসহ ধৃত ১৮, ল্যাব টেস্টের মুখে পুলিশ

স্বাধীনতা দিবসের রাতে ভিন জেলায় বিপুল পরিমাণ মাংস পাচারের এক বড়সড় ছক ভেস্তে দিল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুর গ্রামীণ থানার রূপনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মোট ৭টি গাড়ি আটক করে। যার মধ্যে ছিল ৫টি ব্যক্তিগত গাড়ি ও ২ টি মালবাহী গাড়ি। গাড়িগুলি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫৮ কুইন্টালেরও বেশি প্যাকেটজাত ও বস্তাবন্দি মাংস। ঘটনায় ইতিমধ্যেই কলকাতা, হাওড়া ও মহেশতলাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ব্যক্তিরা মাংস পরিবহনের জন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক তদন্তে মাংসটি গরুর মাংস বলে অভিযোগ উঠলেও, আসল সত্যতা যাচাইয়ে উদ্ধার হওয়া নমুনা ল্যাব পরীক্ষায় পাঠানো হয়েছে। ধৃত ১৮ জনকে শনিবারই আদালতে পেশ করা হবে। ঘটনার নেপথ্যে অন্য কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *