কার্ড সাথে না থাকলেও মিলবে চিকিৎসা! রাজ্যে চালু হচ্ছে বড় স্বাস্থ্য প্রকল্প, জানুন নতুন নিয়ম

কার্ড সাথে না থাকলেও মিলবে চিকিৎসা! রাজ্যে চালু হচ্ছে বড় স্বাস্থ্য প্রকল্প, জানুন নতুন নিয়ম

১৬ আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রাথমিকভাবে ৩ হাজার উপভোক্তার হাতে কার্ড তুলে দেওয়া হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো পুরো পরিবারের জন্য একটি নয়, বরং পরিবারের প্রতিটি সদস্য আলাদা আলাদা কার্ড পাবেন। যা পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় সবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রায় দেড় কোটি পরিবারের ৬ কোটি নাগরিক এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। সবথেকে বড় স্বস্তি হলো, হাসপাতালে ভর্তির সময় কার্ড সাথে রাখতে ভুলে গেলেও কেবল আধার নম্বর ব্যবহার করেই সমস্ত তথ্য যাচাই ও চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভব হবে।

কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে হাসপাতালে ভর্তির পূর্ববর্তী তিন দিন এবং ছাড়ার পরের ১৫ দিনের খরচও অন্তর্ভূক্ত থাকছে। এমনকি ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা কোনো যোগ্যতা বিচার ছাড়াই সরাসরি এই সুবিধা পাবেন। আপাতত আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার পাশাপাশি পুরনো স্বাস্থ্যসাথী প্রকল্পও অন্তত তিন মাস চালু থাকবে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে স্বাস্থ্যসাথী প্রত্যাহার করা হবে। মোট ১,৯৩০টি সরকারি ও বেসরকারি হাসপাতালকে ইতোমধ্যে এই পরিষেবার জন্য প্রস্তুত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *