ইরানকে ‘ধ্বংস’ করতে গিয়ে নিজেরাই বিপদে! নরকযন্ত্রণায় দিন কাটছে মার্কিন বাহিনীর!
August 15, 20266:59 pm

ইরানের বিরুদ্ধে সামরিক উপস্থিতি বজায় রাখতে গিয়ে মধ্যপ্রাচ্যের সমুদ্রে অভূতপূর্ব মানবিক সংকটের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে ‘আব্রাহাম লিঙ্কন’-সহ একাধিক রণতরীতে অবস্থানরত সেনারা খাদ্য ও পানীয় জলের চরম ঘাটতিতে ভুগছেন।
একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, জাহাজে থাকা সেনারা পরিবারকে নিজেদের এই করুণ অবস্থার কথা জানিয়েছেন। দীর্ঘ দিন স্থলভাগের মুখ না দেখা এই সেনাদের অনেকে প্রায় ১১ মাস ধরে মধ্যপ্রাচ্যের মিশনে আছেন। যুদ্ধজাহাজগুলোতে জল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ায় স্নান, জামাকাপড় ধোয়া এমনকি শৌচাগার ব্যবহারের স্বাভাবিক পরিবেশও নষ্ট হয়ে গেছে। এক সেনার অভিভাবক জানান, অতিষ্ঠ ও মানসিক ভারসাম্যের চরম ঝুঁকিতে থাকা সেনারা এখন দ্রুত বাড়ি ফিরতে আকুল হয়ে উঠেছেন।