‘ইন্ডিপেন্ডেন্স ডে’ বদলে হোক ‘স্বরাজ দিবস’, বিস্ফোরক শান্তনু ঠাকুর

‘ইন্ডিপেন্ডেন্স ডে’ বদলে হোক ‘স্বরাজ দিবস’, বিস্ফোরক শান্তনু ঠাকুর

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের মাঝেই এক বিতর্কিত মন্তব্য করে বসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার বনগাঁর ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় পতাকা উত্তোলন শেষে তিনি দাবি করেন, অভিধান বা ডিকশনারি থেকে ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ শব্দবন্ধটি সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া উচিত। এই বিষয়ে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও পাঠিয়েছেন বলে জানান।

কেন এই দাবি? বক্তব্যের ব্যাখ্যায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ কথাটি মূলত ব্রিটিশদের দেওয়া একটি তকমা। তাঁর মতে, ভারত প্রাচীনকাল থেকেই একটি স্বাধীন ও আত্মনির্ভর দেশ ছিল। ইংরেজদের আগমনের পূর্বে ভারতের অর্থনৈতিক শক্তি অত্যন্ত সমৃদ্ধ থাকলেও, তারা দেশ ছেড়ে যাওয়ার সময় তা শূন্যে নেমে আসে। তাই ব্রিটিশদের চাপিয়ে দেওয়া এই তকমা বহনের বদলে এই দিনটিকে ‘স্বরাজ দিবস’ হিসেবে পালন করাই যুক্তিযুক্ত।

এদিনের অনুষ্ঠানে শান্তনু ঠাকুর ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করেন। সেই সঙ্গে রাজ্যে বিজেপি সরকারের প্রতিষ্ঠা এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের সার্বিক অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *