ফোন হ্যাকের ভয়ে ১৫ দিনেই পাসওয়ার্ড বদলান নাগার্জুন! জানলে অবাক হবেন অভিনেতার কাণ্ড

ফোন হ্যাকের ভয়ে ১৫ দিনেই পাসওয়ার্ড বদলান নাগার্জুন! জানলে অবাক হবেন অভিনেতার কাণ্ড

তেলুগু সিনেমার সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি সম্প্রতি হায়দ্রাবাদে ‘তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো’ (TGCSB) আয়োজিত সাইবার সচেতনতামূলক এক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যক্তিগত সাইবার নিরাপত্তার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, স্মার্টফোন হ্যাক হওয়ার ভয়ে তিনি প্রতি ১৫ দিন অন্তর নিজের মোবাইল ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করেন। এমনকি হ্যাকারদের নাগালের বাইরে রাখতে প্রতি মাসে ঘরের ওয়াই-ফাই পাসওয়ার্ডও বদলান তিনি। তারকা হিসেবে বিশেষ সতর্কতা অবলম্বন করে তিনি ফোনে কোনো ব্যক্তিগত ছবিও রাখেন না বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে নিজের কিছু তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন বর্ষীয়ান এই অভিনেতা। ব্যাংক আধিকারিক পরিচয়ে শেয়ার বাজারে টাকা বিনিয়োগের ফাঁদ এবং কাস্টমস অফিসার সেজে মাদক পাচারের মিথ্যা অভিযোগে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টার মতো সাইবার জালিয়াতির মুখোমুখি হয়েছেন তিনি। তবে এক আত্মীয়ের সময়মতো পদক্ষেপে বড় বিপদ থেকে রক্ষা পান এই তারকা। চার দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে রাজত্ব করা নাগার্জুন সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *