মাত্র ২৬ বছর বয়সেই গিনেস বুকে আর্লিং হাল্যান্ড! ভেঙে চুরমার ফুটবলের ৪ মহা রেকর্ড

মাত্র ২৬ বছর বয়সেই গিনেস বুকে আর্লিং হাল্যান্ড! ভেঙে চুরমার ফুটবলের ৪ মহা রেকর্ড

বিশ্ব ফুটবলে অব্যাহত নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হাল্যান্ডের রাজত্ব। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ এবং ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের চারটি ঐতিহাসিক সম্মানে ভূষিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। ফুটবল কেরিয়ারে একের পর এক মাইলফলক স্পর্শ করা ২৬ বছর বয়সী এই তারকা গিনেস বুক থেকে পেয়েছেন অনন্য স্বীকৃতি। আন্তর্জাতিক মঞ্চে ২০২৬ সালের বিশ্বকাপে ৬ ম্যাচে ৭ গোল করা থেকে শুরু করে উয়েফা নেশন্স লিগে সর্বকালের সর্বোচ্চ ১৯টি গোলের রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে ৫ গোল করে ছুঁয়েছেন লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানোর মতো কিংবদন্তিদের নজির।

ইংলিশ ফুটবলেও নিজের রাজত্ব কায়েম করেছেন হাল্যান্ড। প্রিমিয়ার লিগে ২০২২-২৩ মরসুমে ৩৮ ম্যাচে ৩৬টি গোল করে অ্যান্ডি কোল, অ্যালান শিয়ারার ও মোহাম্মদ সালাহকে টপকে এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। পাশাপাশি মাত্র ১১১টি ম্যাচ খেলে ইতিহাসের দ্রুততম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে ১০০টি গোলের মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়েছেন এই তারকা। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে আসার পর থেকে ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব ফুটবল এবং জাতীয় দলের জার্সিতে তাঁর এই অবিরাম গোল করার দক্ষতা বিশ্ব ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *