পুণের ট্রাম্প টাওয়ার্সে রণবীর কাপুরের বিলাসবহুল ফ্ল্যাট, মাসেই কত আয় করছেন জানেন?

পুণের ট্রাম্প টাওয়ার্সে রণবীর কাপুরের বিলাসবহুল ফ্ল্যাট, মাসেই কত আয় করছেন জানেন?

বলিউড তারকা রণবীর কাপুর তাঁর রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে মোটা অঙ্কের আয় শুরু করেছেন। পুণের কল্যাণী নগরে অবস্থিত বিখ্যাত ‘ট্রাম্প টাওয়ার্স’-এর ৬,০৯৪ বর্গফুটের একটি বিশাল ৫.৫ বিএইচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সম্প্রতি লিজ দিয়েছেন তিনি। রিয়েল এস্টেট ডেটা প্ল্যাটফর্ম ‘সিআরই ম্যাট্রিক্স’ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর রেজিস্ট্রি হওয়া এই তিন বছরের চুক্তিটি ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ২০১৫ সালে প্রায় ১১ কোটি টাকায় কেনা এই সম্পত্তিটির প্রাথমিক মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪,৬৩,০৫০ টাকা। সাথে থাকছে তিনটি ছাদঢাকা গাড়ি পার্কিংয়ের সুবিধা এবং সিকিউরিটি ডিপোজিট বাবদ জমা পড়েছে ২৭.৭৮ লক্ষ টাকা। প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির শর্ত থাকায় মেয়াদ শেষে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াবে প্রায় ১.৭৫ কোটি টাকা।

অন্যদিকে, এই তারকা অভিনেতা তাঁর আগামী মেগা বাজেট চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট ওয়ান’ নিয়েও খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি নির্মাতারা ছবিটির নতুন একটি পোস্টার প্রকাশ করেছেন, যেখানে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায দক্ষিণী সুপারস্টার যশকে দেখা গিয়েছে। নিতেশ তিওয়ারির পরিচালনায় এবং নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল এই প্রজেক্টটিতে সানি দেওলকে হনুমানের চরিত্রে দেখা যাবে। অস্কারজয়ী ‘ডিএনইজি’-র ভিস্যুয়াল ইফেক্টস এবং হ্যান্স জিমার ও এ.আর. রহমানের সংগীতে সজ্জিত এই বহুল প্রতীক্ষিত ছবিটি আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে, যার অগ্রিম টিকিট বুকিং শুরু হবে ২০ অক্টোবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *