চাকরি না পেয়ে নিরাপত্তারক্ষীর কাজ, তালেবান জঙ্গি সন্দেহে বেঙ্গালুরুতে গ্রেপ্তার বাংলার যুবক!

চাকরি না পেয়ে নিরাপত্তারক্ষীর কাজ, তালেবান জঙ্গি সন্দেহে বেঙ্গালুরুতে গ্রেপ্তার বাংলার যুবক!

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পঁচিশ বছরের যুবক আশাফুল মালিককে ‘তেহেরিক-ই-তালিবান পাকিস্তান’ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বেঙ্গালুরুতে গ্রেপ্তার করেছে পুলিশ। গোবরডাঙা কলেজ থেকে স্নাতক হওয়ার পর একের পর এক চাকরির পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে দেড় বছর আগে তিনি বেঙ্গালুরুতে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেন। পুলিশি খবর পেয়ে যুবকের বাবা বেঙ্গালুরু পৌঁছালেও ছেলে ঠিক কী কারণে আটক, তা নিয়ে এখনও চরম বিভ্রান্তিতে রয়েছে তাঁর পরিবার।

অন্যদিকে আশাফুলের বিরুদ্ধে ওঠা জঙ্গিযোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তাঁর মা হানিফা বিবি। তাঁর দাবি, ছেলে অত্যন্ত শান্ত ও সবসময় বইপত্র নিয়ে থাকত, তাই এমন দেশবিরোধী কাজ সে কখনোই করতে পারে না। গ্রামের প্রতিবেশীরাও যুবকের অমায়িক আচরণের কথা তুলে ধরে ঘটনাটিকে পুলিশের ভুল বোঝাবুঝি বলে আখ্যা দিয়েছেন। আপাতত পুলিশি হেফাজতে থাকা যুবকের সত্যতা প্রকাশ্যে আসার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *