‘জিৎ আমার দুর্বলতা!’ ক্রাশকে জড়িয়ে ধরে শ্রীময়ীর হঠাৎ এই মন্তব্য, স্ত্রী মোহনার কাছে চাইলেন ক্ষমা

‘জিৎ আমার দুর্বলতা!’ ক্রাশকে জড়িয়ে ধরে শ্রীময়ীর হঠাৎ এই মন্তব্য, স্ত্রী মোহনার কাছে চাইলেন ক্ষমা

১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। প্রায় দুই বছর পর এই সিনেমার মাধ্যমে দারুণভাবে কামব্যাক করলেন টলিউড সুপারস্টার জিৎ। ছবিতে বিপ্লবী অনন্ত সিংহের ভূমিকায় অভিনেতা ৯টি ভিন্ন লুকে নজর কেড়েছেন। স্বাধীনতা সংগ্রামের এক অজানা অধ্যায় অবলম্বনে তৈরি এই ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। কাঞ্চন মল্লিককে সঙ্গে নিয়ে এসে বন্ধুকে সমর্থন জানান শ্রীময়ী চট্টোপাধ্যায়।

সম্প্রতি মা হওয়া শ্রীময়ী জানান, সন্তান ও সংসার সামলানোর হাজারো ব্যস্ততার মধ্যেও জিতের ছবি মিস করা সম্ভব নয়। তিনি খোলামেলাভাবে স্বীকার করেন যে জিৎ তাঁর ছোটবেলার ক্রাশ এবং দুর্বলতা। এ কথা বলতে গিয়ে মজা করে জিতের স্ত্রী মোহনার কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। কাঞ্চনের সঙ্গে রসিকতা করে বলেন, “জিৎদা গোলাপের মতো সুন্দর আর কাঞ্চন আমার গাঁদা ফুল—যা সারা বছর কাজে লাগে।” নেটপাড়ায় শ্রীময়ীর এই খোলামেলা বার্তা ও ছবির দুর্দান্ত বক্স অফিস সাফল্য এখন ব্যাপক চর্চায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *