বিয়ের বারো বছর পরও স্বামীর আসল ঠিকানা অজানা! পাক গুপ্তচর সন্দেহে ধৃত সফিকুলকে নিয়ে চাঞ্চল্য!

বিয়ের বারো বছর পরও স্বামীর আসল ঠিকানা অজানা! পাক গুপ্তচর সন্দেহে ধৃত সফিকুলকে নিয়ে চাঞ্চল্য!

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার পাঞ্জিপাড়া এলাকায় পাক গুপ্তচর সন্দেহে সফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। দীর্ঘ বারো বছরের বিবাহিত জীবন কাটলেও স্বামীর আসল বাড়ি কোথায়, তা ঘুণাক্ষরেও টের পাননি তার স্ত্রী সখিনা বিবি। সীমান্ত লাগোয়া নির্জন দেওনা গ্রামের শ্বশুরবাড়িতেই স্বামী যাতায়াত করতেন বলে দাবি সখিনার। গত দুই বছর ধরে সফিকুল সেখানে না আসলেও, এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের পর পুরো এলাকায় তীব্র শোরগোল ছড়িয়ে পড়েছে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকার কৌশলগত সুবিধা নিতেই সফিকুল এই দুর্গম ও নির্জন অঞ্চলকে নিরাপদ ডেরা হিসেবে ব্যবহার করত। স্থানীয় বাসিন্দাদের একাংশের বিস্ফোরক দাবি, সফিকুল আদতে ভারতের স্থায়ী বাসিন্দাই নন। পাঞ্জিপাড়ার এই এলাকায় বিএসএফ ক্যাম্পের কাছাকাছি এমন একজন সন্দেহভাজন ব্যক্তির দীর্ঘকালীন উপস্থিতি গভীর নাশকতার ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে এসটিএফ আধিকারিকরা ধৃতকে জেরা করে তার আন্তর্জাতিক যোগসূত্র ও অন্যান্য তথ্য বের করার চেষ্টা চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *