আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষে বদলে যাচ্ছে ঐতিহ্যবাহী নবদ্বীপের রাস, ফিরছে বহুপ্রতীক্ষিত সেই শোভাযাত্রা!

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষে বদলে যাচ্ছে ঐতিহ্যবাহী নবদ্বীপের রাস, ফিরছে বহুপ্রতীক্ষিত সেই শোভাযাত্রা!

নদিয়ার ঐতিহাসিক নবদ্বীপ রাস উৎসবকে বিশ্বমঞ্চে ইউনেস্কোর স্বীকৃতি এনে দিতে এবার নেওয়া হলো একাধিক কড়া ও বৈপ্লবিক পদক্ষেপ। দীর্ঘ চার বছর পর নিরাপত্তার কড়াকড়ির মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে ঐতিহ্যবাহী নবমীর শোভাযাত্রা বা ‘আরোং’। উৎসব চলাকালীন মাদকদ্রব্যের ব্যবহার রুখতে থাকবে কঠোর আইনি নজরদারি। ডিজে এবং তাসা পার্টির মধ্যকার বিপজ্জনক প্রতিযোগিতা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, এবং রাত ১১টার পর সাউন্ড সিস্টেম বা মাইক ব্যবহারে জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট পুজো কমিটিকে টানা তিন বছরের জন্য বাতিলের হুঙ্কার দিয়েছে প্রশাসন।

উৎসবের দিনগুলোতে ভিড় সামলাতে ও সর্বাঙ্গীন নিরাপত্তা জোরদার করতে এবার সাধারণ পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে আধা সেনাও। প্রশাসন ও কেন্দ্রীয় রাস উৎসব কমিটির যৌথ সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পুজো কমিটিগুলোকে নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে। দেশ-বিদেশ থেকে আগত অগণিত দর্শনার্থী ও তীর্থযাত্রীদের সুবিধার্থে অস্থায়ী আবাসন, পরিচ্ছন্ন শৌচাগার ও পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। শতবর্ষের প্রাচীন এই ঐতিহ্যকে বিশ্বদর্পণে উজ্জ্বল করে তুলে নতুন ইতিহাস গড়াই এখন আয়োজকদের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *