হিমন্তের রুদ্ররূপ! ‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাব’, অনুপ্রবেশ ইস্যুতে রাহুলকে তীব্র আক্রমণ আসামের মুখ্যমন্ত্রীর

হিমন্তের রুদ্ররূপ! ‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাব’, অনুপ্রবেশ ইস্যুতে রাহুলকে তীব্র আক্রমণ আসামের মুখ্যমন্ত্রীর

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে এবার জাতীয় রাজনীতিতে চড়ল পারদ। দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি তুলে তাঁকে কড়া হুঁশিয়ারি দেন রাহুল গান্ধী। এর জবাবে হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচিতে যোগ দিয়ে পালটা সুর চড়ালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাহুল গান্ধীকে ‘অনুপ্রবেশকারীদের রক্ষক’ হিসেবে তোপ দেগে তিনি সাফ জানিয়ে দেন, ভারতে বাংলাদেশিদের কোনো স্থান নেই। রাহুলের বাংলাদেশি প্রীতির কড়া সমালোচনা করে হিমন্ত বলেন, অনুপ্রবেশকারীদের প্রতি এত দরদ থাকলে রাহুলের উচিত বাংলাদেশে গিয়ে নির্বাচন লড়াই করা।

আসামের মুখ্যমন্ত্রী আরও হুঙ্কার দেন যে, রাহুল গান্ধী আসামে এলে তাঁকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তিনি কটাক্ষ করে বলেন, আসামের মাটিতে পা রাখলে শুভেন্দু অধিকারী ও তিনি মিলে রাহুলের জন্য বাংলাদেশে প্যারাসুটে অবতরণের বিশেষ ব্যবস্থা করবেন। ইভিএম কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে হিমন্ত দাবি করেন, বিজেপি জনগণের মন জয় করে ভোটে জেতে এবং ভারতে কংগ্রেসের ক্ষমতায় ফেরার আর কোনো সম্ভাবনা নেই। বিরোধী দলনেতার মন্তব্যের পর বিজেপি নেতৃত্বের এমন আগ্রাসী জবাবে বর্তমানে দেশের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *