“হরমুজ় ইরানেরই থাকবে”, ট্রাম্পকে কড়া জবাব দিয়ে ওমানের সাথে সমঝোতা

“হরমুজ় ইরানেরই থাকবে”, ট্রাম্পকে কড়া জবাব দিয়ে ওমানের সাথে সমঝোতা

আমেরিকার সাথে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ সুনিশ্চিত করতে ওমানের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে ইরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে হরমুজ়ে জাহাজ চলাচলের নিরাপত্তা বিষয়ে একটি পৃথক ব্যবস্থা করা হয়েছে। তবে আমেরিকার নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে এখনই পুরোপুরি নিরাপত্তা ফেরানো সম্ভব নয় বলেও তিনি জানান।

সম্প্রতি নিউ ইয়র্কের একটি সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানকে পরাজিত করার পর হরমুজ় প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। তবে পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের মন্তব্যটি রসিকতাচ্ছলে করা হয়েছিল।

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, হরমুজ় প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানেরই থাকবে এবং এটি কখন খোলা বা বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত ইরানই নেবে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়, ফলে দুই দেশের এই দ্বন্দ্ব বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *