চকচকে রেস্তোরাঁ নাকি বিষের ভাণ্ডার! নামী হোটেল থেকে উদ্ধার কেজি কেজি পচা মাংস!

চকচকে রেস্তোরাঁ নাকি বিষের ভাণ্ডার! নামী হোটেল থেকে উদ্ধার কেজি কেজি পচা মাংস!

বাহ্যিক জৌলুস দেখে খাবারের মান বিচার করার দিন শেষ! কর্নাটকের খাদ্য নিরাপত্তা দফতরের সাম্প্রতিক অভিযানে নামী-দামি হোটেল, রিসর্ট ও নামকরা ফুড চেন থেকে উদ্ধার হয়েছে প্রায় এক হাজার কেজির বেশি বিষাক্ত ও অস্বাস্থ্যকর খাবার। মহীশূর, বেঙ্গালুরু ও ম্যাঙ্গালোরের প্রধান শহরগুলিতে চলা এই অভিযানে ‘গ্র্যান্ড মারকিউর’, ‘রিও মেরিডিয়ান’-এর মতো পাঁচতারা হোটেল থেকে শুরু করে কেএফসি-র আউটলেটেও মিলেছে বাসি মাংস, মেয়াদোত্তীর্ণ চিকেন ও পচা মাশরুম। রান্নাঘরের এই ভয়াবহ ছবি গ্রাহকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিধান সৌধের মতো হাই-প্রোফাইল সরকারি ভবনের ক্যান্টিন এবং ‘ইন্দিরা ক্যান্টিন’-এও অনিয়মের পাহাড় দেখা গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও মেয়াদোত্তীর্ণ মশলা ব্যবহারের দায়ে একাধিক জায়গায় নোটিস ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ষাটটি হোটেল থেকে খাদ্য পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও মানক আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *