আমেরিকার লোভনীয় ক্যারিয়ার ছেড়ে নিজ গ্রামে ফিরলেন যুবক, শাহরুখের ‘স্বদেশ’ দেখে বাস্তবে রূপ নিলেন এক অনন্য কাণ্ডারি!

শাহরুখ খানের কালজয়ী চলচ্চিত্র ‘স্বদেশ’-এর গল্প এবার রূপ নিল বাস্তবে। ২০০৪ সালের সেই জনপ্রিয় সিনেমায় প্রধান চরিত্র মোহন ভার্গবের আমেরিকার বিলাসবহুল জীবন ছেড়ে নিজ গ্রামে ফেরার ঘটনায় অনুপ্রাণিত হয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সিনেমাটি প্রায় ১০০ বার দেখা অভিজিৎ সোশ্যাল মিডিয়া এক্স-এ জানিয়েছেন, সিনেমার একটি বিশেষ সংলাপ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই আবেগ থেকেই বিদেশের সুপ্রতিষ্ঠিত ক্যারিয়ার পেছনে ফেলে তিনি ফিরে এসেছেন মহারাষ্ট্রের নিজ ভিটেমাটিতে, যেখানে তাঁর মূল লক্ষ্য গ্রামের সাধারণ মানুষের জীবনের মানোন্নয়ন ও সমাজসেবায় আত্মনিয়োগ করা।
স্বাধীনতার দিন মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলা থেকে অভিজিৎ শুরু করেছেন ‘স্কুল ঠিক করো’ শীর্ষক এক বিশেষ অভিযান। গ্রামীণ সরকারি স্কুলগুলোর বেহাল দশা, পানীয় জলের অভাব ও অস্বাস্থ্যকর শৌচাগারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি নিজে স্কুলগুলো পরিদর্শন করছেন এবং অভিভাবকদেরও সচেতন করছেন। তাঁর দলের ‘যন্তর মন্তর সিজন ২’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাব্যবস্থা ও মৌলিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশজুড়ে সফর চালানোর পরিকল্পনা রয়েছে। শিশুদের ভালোবাসা ও এলাকাবাসীর সমর্থক সাথে নিয়ে সমস্ত নেতিবাচক সমালোচনাকে তুচ্ছ করে নিজের জন্মভূমির সামাজিক চিত্র বদলে দিতে এখন দৃঢ়প্রতিজ্ঞ এই আধুনিক মোহন ভার্গব।