স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপ: আজ থেকেই চালু আয়ুষ্মান ভারত, সুবিধা পাবেন ৩ কোটি ৩৯ লক্ষ মানুষ
August 16, 20262:17 pm

আজ নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্যবীমা প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখার্জি।
প্রকল্পটির সূচনা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে রাজ্যের ৩ কোটি ৩৯ লক্ষ মানুষকে এই বীমা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার এই বিশালাকার উদ্যোগ সফলভাবে পরিচালনা করার জন্য সরকার ইতোমধ্যে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে।