পান মশলার পরোক্ষ প্রচার! শাহরুখ, অজয় ও টাইগারকে কড়া শোকজ় নোটিস!

পান মশলার পরোক্ষ প্রচার! শাহরুখ, অজয় ও টাইগারকে কড়া শোকজ় নোটিস!

পান মশলার পরোক্ষ প্রচারের গুরুতর অভিযোগে বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে আইনি শোকজ় নোটিস পাঠাল মহারাষ্ট্রের খাদ্য নিয়ামক সংস্থা বা এফডিএ। নামী একটি সংস্থার এলাচের বিজ্ঞাপনে তাঁরা মুখ দেখালেও, তার আড়ালে আসলে নিষিদ্ধ পান মশলারই প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত ১১ অগস্ট এফডিএ প্রধান তুকারাম মুন্ডে এই নোটিস জারি করেন এবং তিন তারকাকেই অবিলম্বে এই ধরনের বিতর্কিত বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলা বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। এফডিএ স্পষ্ট জানিয়েছে, এই ধরনের পরোক্ষ প্রচার ২০০৬ সালের কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনের শামিল। আগামী ১৫ দিনের মধ্যে তিন অভিনেতাকে এই নোটিসের লিখিত জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এফডিএ কমিশনারের দায়িত্ব নেওয়ার পর থেকেই তুকারাম মুন্ডে তামাকজাত দ্রব্যের প্রচার ও বিক্রির বিরুদ্ধে জোরালো ও কড়া পদক্ষেপ করে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *