দেশের ৪১৪টি ঐতিহাসিক সৌধ জবরদখলের শিকার! রাজ্যসভায় বিস্ফোরক তথ্য দিল কেন্দ্র

দেশের ৪১৪টি ঐতিহাসিক সৌধ জবরদখলের শিকার! রাজ্যসভায় বিস্ফোরক তথ্য দিল কেন্দ্র

দেশের জাতীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সৌধ ও প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রগুলি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজ্যসভায় এক লিখিত জবাবে জানিয়েছেন যে, দেশের মোট তিন হাজার ছয়শো আটাশিটি সুরক্ষিত সৌধের মধ্যে বর্তমানে চারশো চৌদ্দটিই জবরদখলের শিকার হয়েছে। ২৪টি রাজ্যে এই বেআইনি দখলের চিত্র ধরা পড়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটকের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। উত্তরপ্রদেশে ৭৮টি, তামিলনাড়ুতে ৭২টি এবং কর্ণাটকে ৬০টি সংরক্ষিত স্থান জবরদখল হয়ে রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে ১৫টি ঐতিহাসিক স্থান এই তালিকার অন্তর্ভুক্ত।

এই জবরদখল রুখতে এবং ঐতিহ্য রক্ষায় ১৯৫৮ সালের এএমএএসআর আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রক। প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বা এএসআই সৌধগুলির সুরক্ষা নিশ্চিত করতে সীমানা চিহ্নিতকরণ, জিও-রেফারেন্সিং এবং ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করেছে। সমস্ত তথ্য ইতিমধ্যেই ভুবন পোর্টালে আপলোড করা হয়েছে এবং স্থানীয় রাজস্ব আধিকারিকদের সঙ্গে যৌথ সমীক্ষার মাধ্যমে জমির রেকর্ড আপডেট করার কাজও দ্রুত এগিয়ে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *