নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে নারকীয় হত্যা: খবরের কেন্দ্রবিন্দুতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান

নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে নারকীয় হত্যা: খবরের কেন্দ্রবিন্দুতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান

নদিয়ার নাকাশিপাড়ায় এক প্রভাবশালী কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। শনিবার রাত ৯টা নাগাদ বেথুয়াডহরি থেকে চার চাকার গাড়িতে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে আক্রান্ত হন কংগ্রেস নেতা আনিসুর রহমান (৫৪) ও তাঁর ছেলে আবু সুফিয়ান।

অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা প্রথমে তাঁদের গাড়িটি ঘিরে ধরে একের পর এক বোমা ছুড়তে থাকে এবং গুলি চালায়। এরপর বাবা- ছেলেকে গাড়ি থেকে টেনে বের করে বেধড়ক গুলি চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

এই জোড়া খুনের ঘটনায় হরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি এবং তাঁর দুই সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতেমা বিবি তৃণমূল নেতা জোব্বার শেখের স্ত্রী। জোব্বার শেখের গ্রেপ্তারের বদলা নিতেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *