‘ককরোচ পার্টি’-র হাতেই কি পদ্ম শিবিরের পতন? বিস্ফোরক কল্যাণের দাবিতে শোরগোল রাজনীতিতে!

‘ককরোচ পার্টি’-র হাতেই কি পদ্ম শিবিরের পতন? বিস্ফোরক কল্যাণের দাবিতে শোরগোল রাজনীতিতে!

রাজনীতিতে এখন শব্দই প্রধান হাতিয়ার, আর সেই হাতিয়ারকে ঢাল করেই বিজেপিকে নিশানা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিস্ফোরক দাবি, বিজেপি ভালো করেই বুঝে গেছে যে একটি ‘ককরোচ পার্টি’-র হাতেই শেষ পর্যন্ত তাদের পতন ঘটা নিশ্চিত। একই সাথে দিল্লির বুকে যুবপ্রজন্ম বা ‘জেনজি’-দের সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করে তিনি সেখানে আশার আলো দেখছেন। এখানেই না থেমে বিরোধী রচনাকে ‘সুযোগসন্ধানী ভদ্রমহিলা’ বলে তীব্র কটাক্ষ করার পাশাপাশি রাজ্যের বাকস্বাধীনতা হরণ ও ‘পুলিশি রাজ’ চলার গুরুতর অভিযোগও তোলেন তিনি।

অন্যদিকে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে অনন্ত মহারাজকে গ্রেফতার করার বিষয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই সাংসদ। একই সাথে লালকেল্লায় বন্দেমাতরম গাওয়া নিয়ে এতদিন পর কেন এই পদক্ষেপ, তা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরকারের বিরুদ্ধে সরব হওয়া ব্যক্তিদের হুমকি দেওয়ার অভিযোগ এনে এক রাজ্য বিধায়কের মানসিক পরিবর্তন বা ‘ডিভিয়েশন’ নিয়েও ধোঁয়াশা তৈরি করেন। সব মিলিয়ে ‘ককরোচ পার্টি’র খোঁচা থেকে শুরু করে জাতীয় ও রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে কল্যাণের এই চাঁছাছোলা আক্রমণ এখন রাজ্য রাজনীতিতে নতুন চর্চার কেন্দ্রবিন্দু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *