মুখোমুখি জেরায় বিকে বিস্ফোরণ! মেদিনীপুরে প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে সিআইডির তাণ্ডব, বাজেয়াপ্ত সিডি-নথি

মুখোমুখি জেরায় বিকে বিস্ফোরণ! মেদিনীপুরে প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে সিআইডির তাণ্ডব, বাজেয়াপ্ত সিডি-নথি

ডেবরা চাকরি দুর্নীতি মামলায় চরম বৈপরীত্য ধরা পড়ায় নতুন মোড় নিল সিআইডি তদন্ত। সুমিত রায় ও প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে মুখোমুখি জেরার পর রবিবার সিআইডির বিশেষ দল মেদিনীপুরের মির্জাবাজারে সুজয়ের বাড়িতে আচমকা তল্লাশি অভিযান চালায়। ভবানীভবনে দুই প্রভাবশালী নেতার বয়ানে অসংগতি মেলায় সুজয়কে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয়। প্রায় এক ঘণ্টা ধরে সুজয়ের বাসভবনে চিরুনি তল্লাশি চালিয়ে তদন্তকারীরা একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ও নথি বাজেয়াপ্ত করেন।

রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই বিতর্কের কেন্দ্রে থাকা প্রাক্তন তৃণমূল নেতা সুজয় হাজরার বিরুদ্ধে একের পর এক জমি ও চাকরি দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। শালবনীর জমি কেলেঙ্কারির পর ডেবরা চাকরি মামলায় সিআইডি তাকে হেফাজতে নেয়। এই দুই কেলেঙ্কারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম যুক্ত থাকায় চাঞ্চল্য ছড়ায়। আদালতের রক্ষাকবচ পেয়ে সুমিত ভবানীভবনে হাজিরা দিলেও তদন্তকারীদের দাবি, দুই নেতার মুখাামুখি জেরায় একের পর এক অসঙ্গতি উঠে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *