বাবার ইচ্ছে ছিল না কোনদিন! তবে কি রাজনীতিতেই পা রাখবেন আশিস-পুত্র শতদল?

বাবার ইচ্ছে ছিল না কোনদিন! তবে কি রাজনীতিতেই পা রাখবেন আশিস-পুত্র শতদল?

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও রাজনৈতিক মহলে। পঁচাত্তর বছর বয়সে এসে রাজনীতির জগত নিয়ে তাঁর মনে তৈরি হওয়া বিতৃষ্ণা এবং সুইসাইড নোটে একমাত্র ছেলেকে রাজনীতি থেকে দূরে থাকার বার্তার বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতার নামী বহুজাতিক সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও একমাত্র ছেলে শতদল বন্দ্যোপাধ্যায় খবর পেয়েই রামপুরহাটে ছুটে আসেন। শোকে সম্পূর্ণ বিধ্বস্ত হলেও বাবার শেষ ইচ্ছা এবং নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন তিনি।

শতদলবাবু স্পষ্ট জানিয়েছেন, তাঁর বাবা কখনই চাননি তিনি রাজনীতিতে আসুন এবং তিনি নিজেও এতদিন এই বৃত্ত থেকে শতহস্ত দূরে ছিলেন। তবে ভবিষ্যতে তিনি রাজনীতিতে যোগ দেবেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি জানান যে এই মুহূর্তে তাঁর মানসিক অবস্থা এমন নয়, তবে ভবিষ্যতে কী হবে তা এখনই নিশ্চিত করে বলা যায় না। বাবার অপছন্দ সত্ত্বেও তাঁর এই রহস্যজনক ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *