ইন্দ্রনীল গ্রেফতার হতেই নিখোঁজ স্ত্রী মধুচ্ছন্দা? লালবাজারের তলবের মাঝেই কসবার বাড়িতে যা ঘটল!

ইন্দ্রনীল গ্রেফতার হতেই নিখোঁজ স্ত্রী মধুচ্ছন্দা? লালবাজারের তলবের মাঝেই কসবার বাড়িতে যা ঘটল!

দুর্গাপুজোর পাস দুর্নীতি ও আর্থিক কারচুপি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রী মধুচ্ছন্দা সেনকে তলব করেছে লালবাজার। এর মধ্যেই কসবার ‘মোহনা’ বাসভবনে কয়েকজনের আগমনের পর নিরাপত্তারক্ষী জানান, বউদি বাড়িতে নেই। আর্থিক প্রতারণার এই বিপুল অর্থ ইন্দ্রনীল সেনের স্ত্রী, মেয়ে ও নিকট আত্মীয়দের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে বলে দাবি গোয়েন্দাদের। তাই অর্থ লেনদেনের উৎস ও সম্পৃক্ততা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজারের তদন্তকারী দল।

ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে কোটি কোটি টাকার তছরুপ এবং ভুয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তদন্তে ইতিমধ্যেই ১০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত প্রাক্তন মন্ত্রী। গ্রেফতারি এড়াতে মধুচ্ছন্দা সেন আগেই আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে তিনি নিজেই লালবাজারের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, ধৃত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেও শুরু থেকেই সমস্ত দাবি ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন ইন্দ্রনীল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *