সূর্যের নক্ষত্র পরিবর্তনে খুলছে ভাগ্যের বন্ধ দ্বার! ১৭ থেকে ৩১ অগাস্ট বাম্পার লটারি কোন ৩ রাশির?

সূর্যের নক্ষত্র পরিবর্তনে খুলছে ভাগ্যের বন্ধ দ্বার! ১৭ থেকে ৩১ অগাস্ট বাম্পার লটারি কোন ৩ রাশির?

জ্যোতিষশাস্ত্রে আত্মা, মান-সম্মান ও নেতৃত্বের কারক গ্রহ সূর্যদেব আগামী ১৭ অগাস্ট ভোর ৪টে ৩ মিনিটে কেতুর মঘা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। ৩১ অগাস্ট পর্যন্ত সিংহ রাশিতে সূর্যের এই গোচর অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে, কারণ মঘা নক্ষত্র মূলত পিতৃপুরুষ, রাজস্ব সুখ এবং উচ্চ পদের সঙ্গে সম্পর্কিত। এই নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাবে শেষ আগস্ট পর্যন্ত তিনটি বিশেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে ধনযোগ ও অসামান্য সাফল্য।

বিশেষ এই সময়ের মধ্যে মেষ রাশির জাতকরা পদোন্নতি, নতুন ব্যবসা বা পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক আর্থিক লাভ পাবেন। অন্যদিকে, সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি সবচেয়ে ফলদায়ক; কর্মক্ষেত্রে আধিপত্য বৃদ্ধির পাশাপাশি সরকারি কাজে মিলবে বড় সাফল্য। ধনু রাশির জাতকদের ভাগ্য শক্তিশালী হবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি বৈদেশীক বাণিজ্য থেকেও বিপুল অর্থ আসবে। এই সময়ে প্রতিদিন সকালে সূর্যকে জল নিবেদন করা ও লাল বস্ত্র বা গুড় দান করা শুভ বলে মনে করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *