রেলে চাকরির সুবর্ণ সুযোগ! প্রায় চার হাজার শূন্যপদে চলছে আবেদন
ভারতীয় রেলওয়েতে চাকরিপ্রত্যাশীদের জন্য এক বিরাট সুযোগ সামনে এসেছে। রেল বোর্ডের পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট সহ বিভিন্ন পদে প্রায় চার হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় মোট ৩,৯৯৩টি শূন্য পদ পূরণ করা হবে। গত ১৪ অগাস্ট থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা অথবা বি.ই বা বি.টেক ডিগ্রি থাকতে হবে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া আবশ্যক, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়স ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। দুই ধাপের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা, নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচন করা হবে।