বাড়িতে হনুমানজির ছবি রাখার সঠিক নিয়ম কী? বাস্তুর ভুল রুখতে জানুন ৫টি বিশেষ প্রতিমার অলৌকিক প্রভাব!
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে শ্রী হনুমানের ছবি বা মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ। এটি গৃহের নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে। বাস্তুমতে, অশুভ শক্তি নির্মূল করতে লাল রঙের বজরংবলীর প্রতিমা সবসময় দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত। মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখলে তা দূর করে যেকোনো অশুভ নজর। শ্রী পঞ্চমুখী হনুমান হলেন বজরংবলীর মহাজাগতিক রূপ, যার এক প্রকারে স্বয়ং হনুমানের ৫টি মুখ এবং অন্যটিতে হনুমান, হয়গ্রীব, নরসিংহ, বরাহ ও গরুড়ের মুখ বিদ্যমান।
প্রতিটি ভিন্ন রূপের রয়েছে পৃথক মাহাত্ম্য। বাড়িতে ভগবান রামের নাম জপরত হনুমানজির ছবি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শান্তি বজায় রাখে। আবার পর্বত হাতে থাকা ছবি জোগায় নতুন উৎসাহ, শক্তি ও আত্মবিশ্বাস। অন্যদিকে, আকাশে উড়ন্ত হনুমানজির ছবি জীবনে সাফল্যের নতুন পথ খুলে দেয় এবং কঠিন কাজ সহজে সম্পন্ন করতে সাহায্য করে। তাই সঠিক দিক ও রূপ নির্বাচন করেই গৃহে বজরংবলীর ছবি রাখা শ্রেয়।