‘বন্দে মাতরম’ বিতর্কে কংগ্রেসকে বিঁধে বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, স্কুলে স্কুলে বাধ্যতামূলক প্রার্থনা সঙ্গীত ও সংগ্রহশালার ঘোষণা!

‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে গানটির মর্যাদা ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ রাখতে একগুচ্ছ ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। সম্প্রতি স্বাধীনতা দিবসে দিল্লির কংগ্রেস কার্যালয়ে গানটি পরিবেশনের সময় বিতর্কিত ঘটনার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই গান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়, বরং তা দেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয়তাবাদী চেতনার অবিচ্ছেদ্য অংশ। গানটির ঐতিহ্য ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সংরক্ষণে রাজ্য সরকার এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে রাজ্যের সমস্ত স্কুলের প্রার্থনায় বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হবে এবং এর ইতিহাস তুলে ধরতে একটি বিশেষ সংগ্রহশালা গড়ে তোলা হবে।
সম্প্রতি সোনিয়া গান্ধীর আচরণ কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবং বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার দাবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, স্বাধীনতা সংগ্রামের প্রতীক এই গানের প্রতি আসাম্মানকে হালকাভাবে দেখার সুযোগ নেই। পাশাপাশি ভাইরাল হওয়া ভিডিওর প্রসঙ্গে দুর্গা ও সরস্বতী বন্দনার গুরুত্ব মনে করিয়ে দিয়ে পরিবার ও ঐতিহাসিক মর্যাদার স্বার্থে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। দিল্লির বিতর্ককে কেন্দ্র করে রাজ্য সরকারের এই প্রশাসনিক উদ্যোগ একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছানোর বার্তা দিচ্ছে এবং জাতীয় রাজনীতিতে রাজনৈতিক চর্চাকে আরও উসকে দিয়েছে।