এক দল গোটা দেশের সিস্টেম বদলাতে পারে না! খামতি স্বীকার করে বড় বার্তা রামদেবের

এক দল গোটা দেশের সিস্টেম বদলাতে পারে না! খামতি স্বীকার করে বড় বার্তা রামদেবের

দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা এবং কাঠামোগত খামতি খোলাখুলি স্বীকার করে নিলেন যোগগুরু বাবা রামদেব। সম্প্রতি ছত্তিশগড়ের রায়পুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান যে, কোনও একক দল, বিরোধী গোষ্ঠী বা ব্যক্তির পক্ষে দেশের সামগ্রিক ব্যবস্থা রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। পরিবর্তন আনতে গেলে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক—এই তিন স্তরেই সুসংহত প্রচেষ্টা ও সচেতনতার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে দেশের বর্তমান নানা পরিস্থিতি প্রসঙ্গে মুখ খুলে তিনি জানান, এই দুই ক্ষেত্রের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে, প্রতিবাদ বা আন্দোলনের নামে শিশুদের ব্যবহার করার তীব্র সমালোচনা করেছেন রামদেব। নাম না করে দিল্লির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ছোট শিশুদের শিক্ষার পরিবেশ থেকে দূরে সরিয়ে এভাবে আন্দোলনের পথে ঠেলে দেওয়া কোনওভাবেই কাম্য হতে পারে না। সংবিধান ও গণতন্ত্র রক্ষার আন্দোলন সবসময় নৈতিক এবং মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে হওয়া উচিত। প্রতিবাদের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সভ্য সমাজে বরদাস্ত করা যায় না বলে স্পষ্ট বার্তা দেন যোগগুরু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *