চুল সরিয়ে নিতম্ব প্রদর্শন! ইন্ডিয়াজ গট ট্যালেন্ট ফাইনালিস্টের কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া!

চুল সরিয়ে নিতম্ব প্রদর্শন! ইন্ডিয়াজ গট ট্যালেন্ট ফাইনালিস্টের কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া!

সাম্প্রতিক এক নাচের অনুষ্ঠানে ‘ছিন্নমস্তা’র সাজে মঞ্চে নেমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন নৃত্যশিল্পী দেবরাজ চৌধুরী। ‘নিত্যা’ নামক একটি প্রযোজনা সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানে পারফর্ম করার সময় চুল সরিয়ে নিতম্ব প্রদর্শনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম সমালোচনা। অতীতে জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এ অংশ নিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছনো এই নৃত্যশিল্পীর এমন কাণ্ডে স্তম্ভিত দর্শক মহল।

পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় ফেসবুকে লাইভে এসে প্রকাশ্যে ক্ষমা চান দেবরাজ। তিনি দাবি করেন, উত্তেজনার বশে এই ভুল হয়ে গিয়েছে এবং বর্তমানে তিনি ও তাঁর পরিবার খুনের হুমকি পাচ্ছেন। এদিকে রেনবো ডান্স গ্রুপের প্রতিষ্ঠাতা রাত্রি দাস এই ঘটনার নিন্দা জানিয়ে আগেই তাঁকে সতর্ক করেছিলেন। অন্যদিকে, আয়োজক সংস্থা ‘নিত্যা’ এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে যে, এই পোশাক ও পরিবেশনা সম্পূর্ণ শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্তের ফল এবং এর কোনো দায় সংস্থার নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *