স্বাধীনতা দিবসে রণক্ষেত্র আশুতোষ কলেজ! ডিম থেরাপি থেকে খণ্ডযুদ্ধ, পুলিশি নিরাপত্তায় বড় প্রশ্ন?

স্বাধীনতা দিবসে রণক্ষেত্র আশুতোষ কলেজ! ডিম থেরাপি থেকে খণ্ডযুদ্ধ, পুলিশি নিরাপত্তায় বড় প্রশ্ন?

স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে কলকাতার ঐতিহ্যবাহী আশুতোষ কলেজ চত্বর রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয়। জাতীয় পতাকা উত্তোলন কেন্দ্র করে তৃণমূলের আইটি সেল ও ছাত্র পরিষদ এবং এবিভিপির সমর্থকদের মধ্যে তীব্র খণ্ডযুদ্ধ বাঁধে। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনার জেরে হাজরা মোড় এলাকা দীর্ঘক্ষণ অশান্ত থাকে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এবিভিপি কর্মীরা তাঁদের সমর্থকদের ওপর হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। অন্যদিকে, এবিভিপির দাবি, বহিরাগতদের নিয়ে এসে তৃণমূল কলেজ চত্বরে তাদের পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলে এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে।

এই সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলে পুলিশের সঙ্গেও তৃণমূল কর্মীদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। তৃণমূলের আইটি সেলের সভানেত্রী উপাসনা চৌধুরী অভিযোগ করেন, ঘটনার ভিডিও ধারণ করার সময় পুলিশ তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং হামলার পরও নিষ্ক্রিয় ছিল। এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, শিক্ষাঙ্গনে এ ধরনের রাজনৈতিক হিংসা ও আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে গোটা চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *