মধ্যরাতে স্বাধীনতার উৎসবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র ট্যাংরা, ৪ ঘণ্টা এন্টালি থানা অবরুদ্ধ!

মধ্যরাতে স্বাধীনতার উৎসবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র ট্যাংরা, ৪ ঘণ্টা এন্টালি থানা অবরুদ্ধ!

খাস কলকাতার ট্যাংরায় মধ্যরাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির দুই আইনজীবী দিলীপ রাম ও প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে মঞ্চ ভাঙচুর, মারধর এবং খুঁটিপুজোর জায়গায় তাণ্ডব চালানোর গুরুতর অভিযোগ তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

সংঘর্ষের জেরে আক্রান্ত গোষ্ঠী এন্টালি থানায় এসে গেটে তালা লাগিয়ে বেনজির তাণ্ডব চালায় এবং টানা চার ঘণ্টা থানা অবরুদ্ধ করে রাখে। এতে স্থবির হয়ে পড়ে পুলিশের পরিষেবা, অবরুদ্ধ হয় রাস্তা এবং হেনস্তার শিকার হন মহিলা পুলিশকর্মীরাও। পরে লালবাজারের উর্ধ্বতন কর্তাদের আশ্বাসে ভোর ৫টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *