গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ সুনীতার! কেন সালমানের প্রাক্তন সোমি আলির মুখে এমন বিস্ফোরক মন্তব্য?

গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ সুনীতার! কেন সালমানের প্রাক্তন সোমি আলির মুখে এমন বিস্ফোরক মন্তব্য?

বলিপাড়ায় বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ। হাঁটুর বয়সি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে অভিনেতার পরকীয়ার গুঞ্জন ছড়ানোর পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। এর মাঝেই গোবিন্দাকে এক ধনী ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছেন সুনীতা। বিমানবন্দরে ওই তরুণী অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার লেন্সবন্দি হওয়া এই জল্পনাকে আরও উসকে দিয়েছে, যা নিয়ে উত্তাল বিনোদন জগত।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে গোবিন্দার পাশে এসে দাঁড়িয়েছেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সোশাল মিডিয়ায় গোবিন্দার সঙ্গে ছবি শেয়ার করে তিনি সাফ জানান, বয়সের মাপকাঠিতে শিল্পীর প্রতিভাকে মাপা উচিত নয়। গোবিন্দাকে হিন্দি সিনেমার অন্যতম বিনয়ী ও সেরা প্রতিভা হিসেবে উল্লেখ করে সোমি বলেন, প্রতিভার কোনো এক্সপায়ারি ডেট হয় না এবং বয়সের ব্যবধান ভুলে তাঁর পেশাদারিত্বকে সম্মান জানানো উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *