বিমানে মদ নিয়ে যাত্রার ভাবছেন? এই জরুরি নিয়ম না জানলে বিমানবন্দরে মারাত্মক বিপদে পড়তে পারেন!

বিমানে মদ নিয়ে যাত্রার ভাবছেন? এই জরুরি নিয়ম না জানলে বিমানবন্দরে মারাত্মক বিপদে পড়তে পারেন!

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পছন্দের অ্যালকোহল সঙ্গে রাখা বা স্থানীয় মদ নিয়ে ফেরার পরিকল্পনা অনেকেরই থাকে। তবে বিমানে অ্যালকোহল বহনের ক্ষেত্রে বিমানসংস্থা ও অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার কঠোর নিয়ম রয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিমানযাত্রায় (Domestic Flight) একজন যাত্রী সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত সিল করা অ্যালকোহল তাঁর ‘চেক-ইন ব্যাগেজ’-এ নিয়ে যেতে পারবেন। শর্ত একটাই, অ্যালকোহলের মাত্রা হতে হবে ২৪ থেকে ৭০ শতাংশের মধ্যে। ৭৫০ মিলিলিটারের বোতল হলে সর্বাধিক ৬টি বোতল বহন করা সম্ভব। তবে অ্যালকোহলের মাত্রা ৭০ শতাংশের বেশি হলে তা নিরাপত্তা জনিত কারণে সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যদিকে, ২৪ শতাংশের কম অ্যালকোহলযুক্ত পানীয়ের ক্ষেত্রে এই ৫ লিটারের সীমা প্রযোজ্য না হলেও বিমানসংস্থার লাগেজ নিয়ম মেনে চলতে হয়।

সাধারণত চেক-ইন লাগেজেই মদ রাখার নিয়ম, তবে বিমানবন্দরের সিকিউরিটি এলাকা থেকে কেনা মদ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ‘সিকিউরিটি ট্যাম্পার-এভিডেন্ট ব্যাগ’-এ ক্যাবিন ব্যাগেজে নেওয়া যায়। বিমানে কোনো খোলা বা ব্যবহৃত বোতল নেওয়া সম্পূর্ণ নিষেধ এবং যাত্রাকালীন সময়ে নিজের সঙ্গে থাকা মদ পান করাও আইনি অপরাধ। এছাড়া, বিমানসংস্থার অনুমতির পাশাপাশি আপনার গন্তব্য রাজ্যের মদ সংক্রান্ত নিজস্ব আইন ও বিধিনিষেধ জেনে রাখা অত্যন্ত জরুরি, কারণ কিছু রাজ্যে অ্যালকোহল বহনে কঠোর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। সঠিক নিয়ম মেনে এবং বোতল সুরক্ষিতভাবে প্যাক করে যাত্রা করলে অহেতুক হয়রানি এড়ানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *