জনপ্রিয়তাই কি কেড়ে নিল প্রাণ? নদিয়ার জোড়া খুন নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী!

জনপ্রিয়তাই কি কেড়ে নিল প্রাণ? নদিয়ার জোড়া খুন নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী!

নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস কর্মী ও তাঁর ছেলেকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার নিহত আনিসুর রহমান ও আবু সুফিয়ানের পরিবারের পাশে দাঁড়াতে বেথুয়াডহরি পৌঁছে যান প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। গত শনিবার রাতে বেথুয়াডহরি বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই দুজনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে স্থানীয় পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। কৃষ্ণনগর দায়রা আদালত ধৃতদের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

এই জোড়া খুনের নেপথ্যে গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন অধীর চৌধুরী। তাঁর সরাসরি অভিযোগ, জনপ্রিয়তা বাড়ার কারণে রাজনৈতিক জমি হারানোর ভয়েই পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গীরা ভাড়াটে দুষ্কৃতী দিয়ে এই খুন করিয়েছেন। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে দল। রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা নিয়েও প্রশাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রবীণ এই কংগ্রেস নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *