বিধানসভায় কি আসছে নতুন ডেপুটি স্পিকার? দৌড়ে এগিয়ে কোন হেভিওয়েট বিধায়ক!

বিধানসভায় কি আসছে নতুন ডেপুটি স্পিকার? দৌড়ে এগিয়ে কোন হেভিওয়েট বিধায়ক!

রাজ্যে সরকার গঠনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিধানসভায় এতদিন খালি ছিল উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকারের পদ। প্রশাসনিক কাজে গতি আনতে এবং বিধানসভার সামগ্রিক চাপ কমাতে এবার এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শাসকদল। স্পিকার রথীন্দ্রনাথ বসুর সঙ্গে বিধানসভার কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করতেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, শীঘ্রই অধিবেশন ডেকে এই পদের জন্য নতুন মুখের নাম ঘোষণা করা হতে পারে।

উপাধ্যক্ষ পদের এই দৌড়ে নাম উঠে এসেছে একাধিক নেতার, তবে সবার চেয়ে এগিয়ে রয়েছেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করার পর ২০২৬ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। দলের যুব নেতা হলেও তাঁর দীর্ঘদিনের পরিষদীয় অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই এই পদের জন্য তাঁকে বেছে নেওয়ার জোরালো জল্পনা শুরু হয়েছে। সবমিলিয়ে, বিধানসভার ডেপুটি স্পিকারের নাম ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *