তীব্র আতঙ্কে ফাঁকা হচ্ছে তারাপীঠ! বড় পদক্ষেপ প্রশাসনের, বন্ধের নির্দেশ ১৫টি হোটেলের

তীব্র আতঙ্কে ফাঁকা হচ্ছে তারাপীঠ! বড় পদক্ষেপ প্রশাসনের, বন্ধের নির্দেশ ১৫টি হোটেলের

তারাপীঠের একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিটি হোটেলে শুরু হয়েছে কঠোর ফায়ার অডিট। আর এই অডিটের পরেই শহরের ১৫টি হোটেলে একাধিক বেনিয়ম সামনে আসায় সেগুলির ঝাঁপ বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। রামপুরহাট মহকুমা শাসক জানিয়েছেন, ফায়ার, দূষণ ও বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত নিয়মে ব্যাপক গাফিলতি ধরা পড়ায় ওই হোটেলগুলিকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় কঠোর পদক্ষেপ করতে বাধ্য হয়েছে প্রশাসন।

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। ফলে পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই তারাপীঠজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের হোটেলগুলি গায়ে গায়ে লাগানো থাকায় বড় বিপদের আশঙ্কায় বহু পর্যটক নির্ধারিত সময়ের আগেই হোটেল বুকিং বাতিল করে বাড়ির পথে রওনা হয়েছেন। পর্যটকদের এই আতঙ্কের জেরে কার্যত ফাঁকা হয়ে পড়েছে সিদ্ধপীঠ চত্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *