থানায় তাণ্ডব ও পুলিশকে চোখরাঙানি! দল থেকে ছাঁটাই রানিগঞ্জের দুই দাপুটে বিজেপি নেতা, ভাঙল কমিটি

থানায় তাণ্ডব ও পুলিশকে চোখরাঙানি! দল থেকে ছাঁটাই রানিগঞ্জের দুই দাপুটে বিজেপি নেতা, ভাঙল কমিটি

থানায় ঢুকে পুলিশকে ধমক ও বচসার অভিযোগে কঠোর ব্যবস্থা নিল রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের নির্দেশ অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে রানিগঞ্জের দুই প্রভাবশালী নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একই সাথে রানিগঞ্জ মণ্ডল (১)-এর পুরো কমিটি রাতারাতি ভেঙে দেওয়া হয়েছে। আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্যের এই পদক্ষেপে স্থানীয় রাজনীতিতে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৪ আগস্ট রাতে, যখন বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসানসোল সাংগঠনিক জেলা সম্পাদক বাদশা চট্টোপাধ্যায়সহ কয়েকজনকে গ্রেপ্তার করে। এই খবর পেয়ে রানিগঞ্জ মণ্ডলের নেতা আনন্দ সাউ ও অন্য কর্মীরা থানায় গিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং বচসায় জড়িয়ে পড়েন। পুরো ঘটনাটির ভিডিও ক্যামেরাবন্দি হয়ে সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি প্রকাশ পাওয়ে বিজেপি নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়ে। এর পরপরই জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বাদশা চট্টোপাধ্যায় ও আনন্দ সাউকে সমস্ত দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি পুরো মণ্ডল কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গড়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় নেতৃত্ব এটিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ফেরাতে বিজেপির এই কঠোর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *