গাড়ি ভাড়ার নামে ডেকে নিয়ে গিয়ে নৃশংস খুন! জঙ্গলে মিলল ব্যবসায়ীর আধপোড়া দেহ

গাড়ি ভাড়ার নামে ডেকে নিয়ে গিয়ে নৃশংস খুন! জঙ্গলে মিলল ব্যবসায়ীর আধপোড়া দেহ

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক ব্যবসায়ীকে গাড়ি ভাড়ার নাম করে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। মৃত রামপ্রসাদ অধিকারীর আধপোড়া দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা হয়েছিল। ঘটনার নেপথ্যে থাকা দুই প্রতিবেশী বংশী অধিকারী ও গাড়িচালক প্রসেনজিৎ অধিকারীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

গত রবিবার জয়পুর যাওয়ার নাম করে রামপ্রসাদকে সঙ্গে নিয়ে বের হন অভিযুক্তরা। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ প্রসেনজিৎকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই জয়পুর জঙ্গল থেকে ব্যবসায়ীর আধপোড়া দেহ উদ্ধার করা হয়। পুরনো পারিবারিক শত্রুতা নাকি আর্থিক লেনদেন, ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *