দুই স্ত্রীর মারামারিতে জ্ঞান হারিয়ে হাসপাতালে মেসিকে ‘চোর’ বলা কোচ

দুই স্ত্রীর মারামারিতে জ্ঞান হারিয়ে হাসপাতালে মেসিকে ‘চোর’ বলা কোচ

ফুটবল মাঠে লিওনেল মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা মিশরের কোচ হোসাম হাসান এবার ব্যক্তিগত জীবনের অশান্তিতে শিরোনামে। উত্তর মিশরে ছুটি কাটানোর সময় ৬০ বছর বয়সি এই কোচের সঙ্গে ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তাফা। সেখানেই আকস্মিকভাবে হাজির হন হোসামের প্রথম স্ত্রী হোয়াইদা আল-ঘারবাই ও তাঁর সন্তানরা। হোটেলের ক্যাফেতে দুই স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে তীব্র বিবাদের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হোসাম ঝামেলা মেটানোর চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত মানসিক চাপের মুখে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হোসামের ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এসেছে। হাসপাতালে জ্ঞান ফেরার পরই প্রথম স্ত্রী হোয়াইদাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন তিনি। উল্লেখ্য, মিশরের আইন অনুযায়ী বহুবিবাহ বৈধ হলেও স্ত্রীদের মধ্যে সংঘাতের ঘটনা নতুন নয়। বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে ‘চোর’ বলে বিতর্কিত মন্তব্যের কারণে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই কোচ। ব্যক্তিগত জীবনের এই নতুন বিতর্ক ফুটবল মহলে আবারো তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *