ফুয়েল স্টেশনে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে লণ্ডভণ্ড এলাকা, প্রাণ হারালেন ৩ জন

ফুয়েল স্টেশনে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে লণ্ডভণ্ড এলাকা, প্রাণ হারালেন ৩ জন

দিল্লির তিকরি কালান মেট্রো স্টেশনের কাছে এক সিএনজি পাম্পে গ্যাস ভরার সময় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। একটি ট্রাকে সিএনজি সিলিন্ডার লোড করার মুহূর্তে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ভয়ংকর ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ২৫ বছর বয়সী মণীশ নামের এক যুবক, যিনি পেশায় পাম্পকর্মী ছিলেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আকস্মিক এই বিস্ফোরণে পুরো এলাকা মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে এবং ধোঁয়ায় ঢেকে যায়।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছয়টি ইঞ্জিন ও পুলিশ বাহিনী। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আপাতত এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে এবং প্রাথমিক উদ্ধারকাজ শেষ হয়েছে। সিএনজি সিলিন্ডারটি কীভাবে এবং কী কারণে বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখতে পুলিশ ও অগ্নিনির্বাপক দল যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *