২৬০০০ চাকরি বাঁচানোর শেষ চেষ্টা, সুপ্রিম কোর্টে এসএসসি-র বিরাট আবেদন

২৬০০০ চাকরি বাঁচানোর শেষ চেষ্টা, সুপ্রিম কোর্টে এসএসসি-র বিরাট আবেদন

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বস্তি দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ অগাস্ট চাকরিহারাদের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, সেই সীমা আরও বাড়ানোর আবেদন জানানো হয়েছে। রাজ্যে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণের নতুন নীতি চূড়ান্ত হওয়া এবং আইনি পরামর্শের প্রয়োজনীয়তার কারণে গোটা নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে রাজ্যজুড়ে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে বলেই মনে করছে কমিশন।

২০২৫ সালের এপ্রিলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। পরবর্তীতে নতুন নিয়োগ পরীক্ষা এবং নবম-দশম ও একাদশ-দ্বাদশের কাউন্সেলিং ও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হলেও ওবিসি সংক্রান্ত জটিলতায় তা বর্তমানে থমকে রয়েছে। একাধিক বিষয়ের প্রার্থীরা সুপারিশপত্র পেলেও চূড়ান্ত নিয়োগপত্র এখনো হাতে পাননি এবং ১৪ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া কাউন্সেলিংও স্থগিত রাখা হয়েছে। এই পরিস্থিতিতে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা ও প্রশাসনিক সংকট এড়াতেই মেয়াদ বৃদ্ধির এই জোরালো আর্জি জানাল এসএসসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *