অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, আবেদন বাতিল হলেও টাকা পাওয়ার সুযোগ! জানুন স্ট্যাটাস দেখার সহজ উপায়

অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, আবেদন বাতিল হলেও টাকা পাওয়ার সুযোগ! জানুন স্ট্যাটাস দেখার সহজ উপায়

রাজ্যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য খুলে দেওয়া হলো বিশেষ অনলাইন পোর্টাল (socialregistry.wb.gov.in)। এখন থেকে ঘরে বসেই আবেদনকারীরা জানতে পারবেন তাঁদের ফর্মের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস। পোর্টালে গিয়ে নির্দিষ্ট জেলা ও নিবন্ধিত মোবাইল নম্বর দিলেই পাওয়া যাবে ওটিপি। এরপরই স্ক্রিনে ভেসে উঠবে আবেদনটি অনুমোদিত, প্রক্রিয়াধীন নাকি বাতিল করা হয়েছে। যদি আবেদন ‘অ্যাপ্রুভড’ দেখায়, তবে টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে বা ইতিমধ্যেই চলে এসেছে। আর ‘আন্ডার প্রসেস’ থাকলে প্রশাসনিক যাচাইবাছাইয়ের পর টাকা মিলবে। ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ইতিমধ্যে ১ কোটি ৪৫ লক্ষ নারী ৩ হাজার টাকা করে পেতে শুরু করেছেন, যা ২০ তারিখ দুপুরের মধ্যে সম্পন্ন হবে।

যাঁদের আবেদন কোনো কারণে বাতিল হয়েছে, তাঁদের হতাশার কিছু নেই। নতুন পোর্টালে ‘অবজেকশন ও ক্লেম’ অপশনের মাধ্যমে তথ্য সংশোধন করে পুনারাবেদন করার সুযোগ রাখা হয়েছে। এমনকি অযোগ্য কেউ ভাতা পেলে সে বিষয়ে প্রমাণসহ অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যোগ্য ব্যক্তিরা যেন কোনোভাবেই তালিকা থেকে বাদ না পড়েন। পোর্টাল খোলার ফলে এখন বাকি থাকা ১৪ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাইয়ের পাশাপাশি নাম সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন হবে। প্রশাসন সমস্ত নথিপত্র খতিয়ে দেখে প্রকৃত যোগ্যদের ব্যাংকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরকারি অনুদানের টাকা নিশ্চিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *