রাজনীতির মঞ্চে নয়, এবার ‘মায়ের মন’ দিয়ে জয়! ১৭ দিনের শিশুকে বুকে জড়িয়ে স্তন্যপান করালেন মন্ত্রী

রাজনীতির মঞ্চে নয়, এবার ‘মায়ের মন’ দিয়ে জয়! ১৭ দিনের শিশুকে বুকে জড়িয়ে স্তন্যপান করালেন মন্ত্রী

কাঠমান্ডুর একটি শিশু হোমে পরিদর্শনে গিয়ে এক বিরল ও মানবিক মুহূর্তের সাক্ষী হলেন নেপালের মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিক মন্ত্রী সীতা বাদি। অতি অস্বাস্থ্যকর পরিবেশ ও জমে থাকা বৃষ্টির জলের মধ্যে থাকা ওই হোমের বেশ কিছু শিশুই অসুস্থ ছিল। পরিদর্শনের সময় মাত্র ১৭ দিন বয়সি এক একরত্তি শিশু খিদের জ্বালায় কেঁদে উঠলে জানা যায় হোমে কোনো স্তন্যদুগ্ধ নেই। এই পরিস্থিতিতে নিজের মাতৃসত্তা উজাড় করে দিয়ে শিশুটিকে কোলে তুলে নেন এবং নিজে স্তন্যপান করান মন্ত্রী সীতা। দুধ খাওয়ার পর শিশুটি তাঁর কোলেই ঘুমিয়ে পড়ে। আবেগে আপ্লুত হয়ে মন্ত্রী জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর নিজের সন্তান মনে হয়েছে এবং এখন থেকে তিনিই তার মা। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে।

উল্লেখ্য, ১৫ দিন থেকে ২ বছর বয়সের ২০টি শিশু থাকা এই হোমের পরিবেশ দ্রুত ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। জানা গিয়েছে, সীতা নিজেও শৈশবে ১২ বছর বয়স পর্যন্ত একটি হোমে মানুষ হয়ে আজ প্রশাসনিক শীর্ষ পদে পৌঁছেছেন। একরত্তি শিশুর প্রতি মন্ত্রীর এই মাতৃস্নেহ ও দায়িত্বশীল ভূমিকা দেখে দেশের পাশাপাশি নেটিজেনরাও তাঁকে কুর্নিশ জানাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *