গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ নাটকে বড় মোড়, আদালত থেকে মামলা তুলে নিলেন স্ত্রী!

গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ নাটকে বড় মোড়, আদালত থেকে মামলা তুলে নিলেন স্ত্রী!

বলিউড অভিনেতা গোবিন্দা ও সুনীতা আহুজার দীর্ঘ চার দশকের দাম্পত্য জীবনে তৈরি হওয়া বিচ্ছেদের জল্পনায় অবশেষে বড়সড় মোড় এল। সম্প্রতি অভিনেতার ম্যানেজার শশী সিনহা একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, সুনীতা আহুজা আদালতের দ্বারস্থ হয়ে গোবিন্দার বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের আবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। তাঁদের মধ্যে এখন কোনো বিচ্ছেদ ঘটছে না জানিয়ে তিনি এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক এবং খুশির খবর বলে অভিহিত করেছেন। শশী সিনহার মতে, তৎকালীন আবেগ থেকে মামলাটি দায়ের করা হলেও বর্তমানে সুনীতা তাঁর অবস্থান পরিবর্তন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে বান্দ্রা ফ্যামিলি কোর্টে হিন্দু বিবাহ আইনের একাধিক ধারায় পরকীয়া, মানসিক নির্যাতন ও পরিত্যাগের মতো মারাত্মক অভিযোগ এনে বিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। বিশেষ করে গোবিন্দার সহ-অভিনেত্রী কমল রানি স্বর্ণকরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সুনীতার তীব্র কটাক্ষ এবং তার জবাবে অভিনেতার পাল্টা মন্তব্যে বিনোদন জগতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। তবে সমস্ত প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি ও গুঞ্জনের অবসান ঘটিয়ে সুনীতার এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে তাঁদের অনুরাগী মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *