কলকাতা নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি, মধ্যরাতে গ্রেপ্তার লিজ হোল্ডার আবু জাফর!

কলকাতা নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি, মধ্যরাতে গ্রেপ্তার লিজ হোল্ডার আবু জাফর!

কলকাতা নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন হোটেলের লিজ হোল্ডার আবু জাফর। বুধবার গভীর রাতে জোড়াসাঁকোর বাসভবন থেকে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করেন। পাশাপাশি হোটেলের ম্যানেজার ও এক কর্মীসহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এসি বিস্ফোরণ থেকে আগুন লাগার অনুমান করা হলেও প্রকৃত কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা চালানো হচ্ছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারানো ৯ জনের মধ্যে একাধিক বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং আহত আরও অন্তত ৬ জন চিকিৎসাধীন।

হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং গাফিলতির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে বিতর্কিত হোটেলটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কলকাতা পুরনিগম। একই সাথে আগামী ২৫ আগস্ট থেকে শহরের সমস্ত বাণিজ্যিক কাঠামোর অগ্নিনিরাপত্তা ও লাইসেন্স খতিয়ে দেখতে বিশেষ পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনার ফায়ার অডিট রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। গাফিলতি প্রমাণ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *