‘বন্দে মাতরমে কাঁচি’, কংগ্রেসকে নিশানা শাহর! উঠল ‘মুসলিম তোষণ’-এর অভিযোগ

‘বন্দে মাতরমে কাঁচি’, কংগ্রেসকে নিশানা শাহর! উঠল ‘মুসলিম তোষণ’-এর অভিযোগ

জাতীয় সংগীত বন্দে মাতরমের প্রথম দুই স্তবক গাওয়ার ১৯৩৭ সালের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে কংগ্রেস। দলটির এই অবস্থানের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে ‘তোষণের রাজনীতি’ এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি চরম অবমাননা হিসেবে অভিহিত করেছেন। শাহর দাবি, ১৯৩৭ সালের এই পদক্ষেপই মূলত দ্বিজাতি তত্ত্ব ও পরবর্তীতে দেশভাগের ভিত্তি রচনা করেছিল। মোদি সরকার সেই ঐতিহাসিক ভুল সংশোধন করেছে উল্লেখ করে তিনি জানান, ভোটব্যাংকের রাজনীতি করতেই বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টিকে বিভাজিত করছে হাতশিবির।

অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্বদের নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তেই দল অবিচল থাকবে। কংগ্রেসের মতে বন্দে মাতরম তাদের কাছে অত্যন্ত আবেগের বিষয়, অথচ শাসকদল বিজেপি এটিকে নিয়ে জলঘোলা ও রাজনীতি করছে। তবে কেন্দ্র ও বিরোধীদের এমন মুখোমুখি অবস্থানে বন্দে মাতরম বিতর্ককে কেন্দ্র করে বর্তমানে জাতীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *