দিনহাটা পুরসভার টোল নিয়ে চরম বিতর্ক, ২০০ টাকার ফি একলাফে বেড়ে ৩০০

দিনহাটা পুরসভার টোল নিয়ে চরম বিতর্ক, ২০০ টাকার ফি একলাফে বেড়ে ৩০০

বিতর্কের মুখে আবারও কোচবিহারের দিনহাটা পুরসভা। বেআইনি টোল আদায় বন্ধের সরকারি নির্দেশের তোয়াক্কা না করে উলটে ফি বাড়ানোর অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত এই পুরবোর্ডের বিরুদ্ধে। লরি পিছু টোল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কোচবিহার জেলা মাল্টি এক্সেল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক কমলরাজ ছেত্রীর দাবি, এভাবে লাগামহীন ফি বৃদ্ধি পেতে থাকলে লরি চালানোই আসাম্ভব হয়ে পড়বে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। দিনহাটা পুরসভা বেআইনিভাবে এই টাকা আদায় করছে দাবি করে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য প্রশাসন ও পরিবহণমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন।

পুরসভার এই সিদ্ধান্তের জবাবে চেয়ারম্যান অপর্ণা দে নন্দী জানান, পুরসভার আর্থিক ভাঁড়ার শূন্য থাকায় প্রশাসনের অনুমতি নিয়েই পুনরায় এই টোলগেট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মহকুমা শাসক ভরত সিং এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পুর আইনের অধীনে নিজস্ব রাজস্ব বাড়াতে অপব্যবহার ছাড়া এমন টোল আদায় করা সম্পূর্ণ বৈধ। সব মিলিয়ে, সরকারের নির্দেশ বনাম পুরসভার রাজস্ব আদায়ের এই দ্বন্দ্বে চরম সংকটে পড়েছেন সাধারণ ট্রাক মালিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *