অর্ধেক মজুরিতে তীব্র ক্ষোভ বালুরঘাটে, স্তব্ধ পুর পরিষেবা থেকে শ্মশান

অর্ধেক মজুরিতে তীব্র ক্ষোভ বালুরঘাটে, স্তব্ধ পুর পরিষেবা থেকে শ্মশান

মাস পার হলেও পুরো পাওনা না মেলায় তীব্র ক্ষোভে বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অস্থায়ী সাফাই কর্মীরা। বিক্ষোভের জেরে পুরসভার প্রশাসনিক কাজ পুরোপুরি থমকে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর জেনারেটর না চলায় অন্ধকারে বসে কাজ করতে হয় চেয়ারম্যানকে। এমনকী খিদিরপুর শ্মশানে তালা ঝুলিয়ে দেওয়ায় চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ, বন্ধ থাকে আবর্জনা সাফাই ও শংসাপত্র দেওয়ার কাজও।

পরিস্থিতি সামাল দিতে আইএনটিটিইউসি নেতৃত্ব ও কর্মীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। আধিকারিকদের বদলি ও ফিনান্স সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতার কারণেই এই সমস্যা হয়েছে জানিয়ে শুক্রবারের মধ্যে বকেয়া মেটানোর লিখিত প্রতিশ্রুতি দেন তিনি। আগামীকালের মধ্যে সমস্ত পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাসে আপাতত বিক্ষোভ স্থগিত রাখলেও, নির্দিষ্ট সময়ে টাকা না পেলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *