রান্নায় অতিরিক্ত লবণ কমিয়ে খাবার সুস্বাদু করার সেরা উপায়

রান্নায় অতিরিক্ত লবণ কমিয়ে খাবার সুস্বাদু করার সেরা উপায়

অভিজ্ঞ রাঁধুনির হাত ফসকেও কখনো কখনো তরকারিতে অতিরিক্ত লবণ পড়ে যেতে পারে। এর ফলে খাবার মুখে তোলা কঠিন হলেও তা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। রান্নার মাঝপথেই লবণের আধিক্য বুঝতে পারলে অতিরিক্ত জল বা বাড়তি কিছু সবজি মিশিয়ে নোনাভাব ব্যালেন্স করা সম্ভব। এছাড়া চিড়ের পোহা, ডাল, সবজির চচ্চড়ি বা আলুর দমের মতো পদে সামান্য গুড় বা চিনি ব্যবহার করলে স্বাদের ভারসাম্য ফিরে আসে। অন্যদিকে ভাজা কিংবা মাখো মাখো তরকারিতে কিছুটা লেবুর রস মিশিয়ে ফুটিয়ে নিলে এর টক ভাব নোনতা স্বাদকে সহজে প্রশমিত করে।

মাছ, মাংস বা মাখো মাখো তরকারিতে টক দই অথবা ফ্রেশ ক্রিম ব্যবহার করলে লবণ কমার পাশাপাশি ঝোল ঘন ও সুস্বাদু হয়। মাছ বা ডিমের ঝোলে আলাদা পাত্রে নেড়ে নেওয়া টোম্যাটো পিউরি মেশালেও লবণের তীব্রতা নিমেষে কমে যায়। এছাড়া যেকোনো পদে কয়েক টুকরো সেদ্ধ আলু দিলে তা বাড়তি নুন শুষে নেয়, যা পরে তরকারিতে রেখে দেওয়া বা তুলেও নেওয়া যায়। রান্না ও খাবারের ধরন বুঝে এই সহজ উপায়গুলো প্রয়োগ করলেই অতিরিক্ত লবণের সমস্যা দূর করে খাবারকে পুনরায় সুস্বাদু ও খাদ্যযোগ্য করে তোলা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *